
শিগ্গিরই দেশের বিভাগীয় পর্যায়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও হুইপ মাশরাফি বিন মর্তুজা।
আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুনর্মিলনী সভায় এসব কথা বলেন তিনি।
মাশরাফি বলেন, ‘সারা বাংলাদেশে আমাদের দ্রুত একটি টুর্নামেন্ট করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। আমরা বিভাগ পর্যায়ে শুরু করব। এখন বর্ষাকাল শুরু হয়ে যাবে, ক্রিকেট সম্ভব নয়। তাই ফুটবল দিয়ে টুর্নামেন্ট শুরু করব। সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করব। কোন বিভাগে শুরু করব সেটিও আলোচনা করব।’
তিনি বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক ও মন্ত্রীকে (ওবায়দুল কাদের) অবগত করেছি। তিনি সায় দিয়েছেন। প্রধানমন্ত্রীকে টুর্নামেন্টের ব্যাপারে অবগত করেছি, তিনি নির্দেশনা দিয়েছেন।’
যুব ও ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে পরিচিত সভায় আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, উপকমিটির কো-চেয়ারম্যান হারুনুর রশিদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
২ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৯ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
২১ ঘণ্টা আগে