
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাবেক সমাজ কল্যাণ ও খাদ্যসচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন।
সকালে ইসমাইল হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।
গত ১৯ ডিসেম্বর নওগাঁ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করে দুদক।
মামলায় অভিযোগ করা হয়, দুদকের একটি তদন্ত দল দেখতে পেয়েছে যে সাধন চন্দ্র খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালনকাল অবৈধভাবে ২৫ কোটি ৩৫ লাখ টাকা উপার্জন করেছেন, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। সাবেক এই মন্ত্রী ৬৫টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৪৩ কোটিরও বেশি টাকার লেনদেনের সঙ্গেও জড়িত, যা মানি লন্ডারিংয়ের অংশ।
ইসমাইল হোসেনকে গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এজাহারে ইসমাইল হোসেনের নাম নেই। কিন্তু তদন্তে জানা গেছে ইসমাইল হোসেন খাদ্যসচিব থাকাকালে সাধন চন্দ্রকে অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন। এ কারণে ইসমাইলকে মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
আবেদনে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৩ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৩৭৫ টাকা পাচারে সাবেক খাদ্যমন্ত্রীকে সহায়তা করার অভিযোগও রয়েছে ইসমাইলের বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর ইমিগ্রেশন পুলিশ ইসমাইলকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করে। তখন তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। পরদিন, ইসমাইলকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত সোমবার ইসমাইলকে কারাগারে পাঠানো হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে