
বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যে দল আগুন-সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। এদের রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই।’
আজ বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে দীঘিরহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে আবারও সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো, মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নাই।’
মায়েদের একটু বেশি ভালোবাসেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের মোবাইল ফোনে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন তিনি। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। গৃহহীনদের গৃহনির্মাণও করে দিয়েছেন প্রধানমন্ত্রী।’
অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে