
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘হেফাজতে ইসলামকে বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি বললে আমার কাছে মনে হয় ভুল হবে না। আপনারা (হেফাজতে ইসলাম) বলেন যে আপনারা অরাজনৈতিক; কিন্তু বাংলাদেশের রাজনীতি অনেকটা আপনারা নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন, যারাই রাজনীতি করুক না কেন, হেফাজতে ইসলামকে বাদ রেখে বাংলাদেশে রাজনীতি করা যাবে না।’
আজ শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরে শায়খুল হাদিস পরিষদ আয়োজিত জাতীয় কনফারেন্সে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘আমাদের দল গণঅধিকার পরিষদ ইসলামি মূল্যবোধে বিশ্বাস করে। বাংলাদেশে আমরা রাজনীতি করছি, আপনাদের (হেফাজতে ইসলাম বাংলাদেশ) মতো আমরা ইসলামিক দল নই। কিন্তু আমরা যারা মধ্যপন্থা অবলম্বন করি, আমরা কেউ ইসলামের বিরুদ্ধে নই। ইসলামি মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘ইসলাম বিদ্বেষী হওয়ার কারণেই হাসিনার পতন হয়েছে। এ দেশে কেউ কখনো ইসলামের বিরুদ্ধে গিয়ে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে রাজনীতি করতে পারে নাই। আগামীতে ইসলামের বিপক্ষে গিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। ইসলামের বিপক্ষে যে সরকার অবস্থান নিয়েছে, ধর্মনিরপেক্ষতার বয়ান, এই বয়ানের নামে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন ধরনের সংজ্ঞায়ন আমাদের সামনে হাজির করেছে, সেই সরকার কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পারে নাই। সুতরাং, এখন যে সরকার রয়েছে, আগামীতে যে সরকার আসবে, প্রত্যেককে ইসলাম মেনে রাজনীতি করতে হবে, দেশ চালাতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘কতজন মাদ্রাসাশিক্ষার্থী জীবন দিয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, তাদের একটি তালিকা তৈরি করুন। শাপলা চত্বরে আওয়ামী ফ্যাসিবাদ যে গণহত্যা চালিয়েছিল, কতজন শহীদ হয়েছিল, সেই তালিকা এখনো পর্যন্ত তৈরি করা হয় নাই।
‘সরকারকে বলব, যারা এই আলেম সমাজকে বিভিন্ন সময় আক্রান্ত করেছে, রক্তাক্ত করেছে, তাদের আইনের আওতায় আনুন। মাদ্রাসার শিক্ষার্থীদের, আলেম সমাজকে দূরে রেখে নতুন বাংলাদেশ গঠন করা যাবে না। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে