
আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের দেশের কথা বলার হক (অধিকার) নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘সব রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যা, আমাদের প্রধানমন্ত্রীও তা। মাতব্বরি করলে আমরাই করব। বিবাদ হলে আমরাই সমাধান করব। বন্ধুরা এলে বন্ধু হিসেবে আসবে। চা খাবে, চেয়ার পাবে, গল্প করবে। তবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, আইন-কানুন বিষয়ে অন্য কারও বলার হক নাই।’
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।’
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রাগ করে নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ শতাংশ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানাই।’
প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
পরে পরিকল্পনামন্ত্রী উপজেলার নারিকেলতলা গ্রামে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে জগন্নাথপুর উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে ৫৮০ জন কৃষকের মধ্যে বিনা মূল্য সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী।

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
৩ ঘণ্টা আগে
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১ দিন আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১ দিন আগে