
নির্বাচন ছাড়া দেশে অরাজকতা তৈরি হবে এবং এর ফলে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঘটতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ গ্রহণের পর নির্বাচনই জাতির সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব কথা বলেন।
উত্তরার বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য মিসেস তানিয়া রব, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রক্তাক্ত জুলাইর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান জাতিকে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি করেছে। জুলাই ঘোষণাপত্র ও জাতীয় সনদ গৃহীত হওয়ার পর নির্বাচনই হবে সর্বোচ্চ অগ্রাধিকার। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার রক্ষাকবচ নিশ্চিত করার মাধ্যম হচ্ছে নির্বাচন।’
আ স ম আবদুর রব বলেছেন, ‘নির্বাচনবিহীন ফ্যাসিবাদী সরকার উৎখাতের পর রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক পরিবর্তনের অভিপ্রায়মুখী জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছে। বর্তমান প্রেক্ষাপটে, জাতীয় নির্বাচন অনুষ্ঠান শুধু একটি রাজনৈতিক কার্যক্রম নয়; এটি রাষ্ট্রের স্থিতিশীলতা, সাংবিধানিক নির্দেশনা এবং ফ্যাসিবাদী প্রভাব প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। অরাজকতা বা নির্বাচনের বিরোধিতা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ সৃষ্টি করবে।’
সভায় দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের নৈতিক নির্দেশনা আমাদের সামনে এই শিক্ষা দিয়েছে যে রাষ্ট্র কারও একার নয়, বরং জনগণের সম্মিলিত সম্পদ। রাষ্ট্র পরিচালনায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী, নারী, ক্ষুদ্র জাতিসত্তাসহ সমাজশক্তি তথা সব অংশীজনের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনকে আন্দোলন ও সংগ্রামের কৌশল হিসেবে গ্রহণ করতে হবে।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে