
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রিত্ব হারিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র শুরু করে দিয়েছেন—এমন দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শিশু, কিশোর, ছাত্র-জনতার রক্ত পান করে জনতার ঢেউয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়েও তিনি ষড়যন্ত্র থামাচ্ছেন না।
রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আজ শুক্রবার বিকেলে এক সমাবেশে তিনি এই দাবি করেন। বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট সমাবেশটি আয়োজন করে।
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার নির্যাতন থেকে কেউই রেহাই পায়নি। বিএনপি করা সনাতন ধর্মাবলম্বীরা বঞ্চিত ছিলেন। শেখ হাসিনার পরিবার ও তাঁর নাতি-নাতনি ছাড়া কাউকেই তিনি ভালোবাসতেন না। আর দলের কিছু লোকদের টাকা পাচার ও লুট করার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, অপকর্ম, লুটপাট, টাকা পাচার—এসব করে নিজেকে সামাল দিতে পারছেন না বলে পাশের দেশ (ভারত) থেকে তিনি উল্টাপাল্টা করছেন, ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনা বলতেন, দেশের মানুষ তাঁকে ভালোবাসে। তাহলে তাঁর অফিস কলকাতায় কেন? পালিয়ে গেলেন কেন?
বিএনপির এই নেতা বলেন, নিজের ক্ষমতা ও গদি টিকিয়ে রাখার জন্য বিদেশিদের কাছে মৌলবাদ ও জঙ্গিবাদে দেশ ভরে গেছে বলে উপস্থাপন করতেন শেখ হাসিনা। এ দেশ সাম্প্রদায়িক বিভাজনে ভরপুর—এসব দেখাতে চেয়েছেন। আমাকে ভোট দিন (শেখ হাসিনাকে) বলে দিনের ভোট রাতে করেছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা। তিনি এত নিপীড়ন, নির্যাতন করার পরও খালেদা জিয়া এ দেশ থেকে পালাননি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, গণফোরামের সভাপতি আইনজীবী সুব্রত চৌধুরী প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৩ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে