
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের আত্মত্যাগে চব্বিশের গণ-অভ্যুত্থানের সিঁড়ি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহীদ আবরার ফাহাদকে স্মরণ ও তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আমি নির্বাসিত জীবনে এ একটি ঘটনায় এত বেশি ব্যথিত হয়েছিলাম, চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নেহাত কম নয়; কিন্তু যারা সেই দেশপ্রেম জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, কমছে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নিত।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘সেদিন বুঝতে পেরেছিলাম এভাবে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা... কোনো না কোনোভাবে হয়তো তাকে জেলে যেতে হতো, নির্যাতিত হতে হতো, গুম হতে হতো। কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি, সে কারণে আবরারকে হত্যা করা হয়েছে।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজকে যে আমরা ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সিঁড়িগুলো নির্মাণ করেছি, তা এই শহীদ আবরারের মতো শহীদদের আত্মত্যাগের সিঁড়ির মধ্য দিয়ে। আমরা আমাদের সিঁড়ি নির্মাণ করেছি শাপলা চত্বরের শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে।’

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২২ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৫ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে