নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়েছে জাকের পার্টি। এতে রাষ্ট্রপতির কাছে ইসি আইন প্রণয়নসহ চার দফা প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের সামনে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মোস্তফা আমীর ফয়সল বলেন, রাষ্ট্রপতির কাছে অত্যাধুনিক প্রযুক্তির ব্লক চেইন পদ্ধতি সংযোজন এবং ই-ভোটিং, নির্বাচন কমিশন গঠনে সুনির্দিষ্ট আইন প্রণয়ন, নিবন্ধিত দলগুলোর স্ব-ঘোষিত আত্মস্বীকৃত ভোটারদের তথ্যভান্ডার তৈরি ও তা প্রকাশের জন্য নির্বাচন কমিশনে জমাদান এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
জাকের পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে ভোট কেন্দ্রগুলোতে যেভাবে কেন্দ্র দখলে হানাহানি, মারামারি, আহত কিংবা নিহত হওয়ার ঘটনা ঘটে, তা স্থায়ীভাবে বন্ধ হওয়া উচিত। এটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত হয় এবং এ থেকে বড় ধরনের বিপর্যয়ের বীজ বপন হয়। নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ব্লক চেইন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ই-ভোটিং প্রক্রিয়ায় ঘরে বসে ভোট প্রদানের ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত। তা না হলে এ ধরনের হানাহানি, মারামারি, দুঃখজনক হত্যাকাণ্ড ঘটতেই থাকবে। এরই মধ্যে এসব কর্মকাণ্ডের কারণে ভোটারদের নিরাপদ ভোট প্রয়োগের পথ ধীরে ধীরে রুদ্ধ হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকলে ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে।’
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হচ্ছে। কিন্তু পরিতাপের বিষয় আইনের ধারা-উপধারা সম্পর্কে কোনো ব্যাখ্যা নেই। আইন প্রণয়নের ধারা এবং উপধারার বিস্তারিত খসড়া এখনই প্রস্তুত করে যদি নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো যায়, তাহলে তারা তাদের স্ব-স্ব দলের পছন্দ-অপছন্দ ও মতামত জানাতে পারবেন। পরে মন্ত্রিপরিষদ হয়ে সংসদে উক্ত আইন পাস করা হোক। তিনি বলেন, ‘তা না হলে প্রণীত আইন নিয়ে আবার বিতর্কের সৃষ্টি হবে। ফলে সমস্যা থেকেই যাবে। আমরা চাই বিবাদের অবসান।’
মোস্তফা আমীর ফয়সল বলেন, নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক দলগুলোর ভোটের আগে গভীর আশা, ফলাফলের পর তীব্র অসন্তুষ্টির অবসানে নির্বাচন কমিশন নিবন্ধিত সকল রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের সদস্য ও সমর্থক ভোটারদের ছবি ও স্বাক্ষর সংবলিত তথ্যভান্ডার তৈরির আহ্বান জানাতে পারে। এতে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের তথ্যভান্ডার তৈরি করবে এবং নির্বাচন কমিশনেও তা জমা দেবে।
সংলাপে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল, জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ছাত্রী ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী ফারাহ্ আমীর ফয়সল অংশ নেন। এ ছাড়া জাকের পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব শামীম হায়দার, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এ এন এম মনিরুজ্জামান এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু বকার সিদ্দিক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
৩৭ মিনিট আগে
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১ দিন আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১ দিন আগে