
জাতীয় সরকার গঠন, সাম্য হত্যার বিচার, সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন এবং জাতীয় ছাত্র কাউন্সিল গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে ছিলেন— বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিব হাসান ও অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশ থেকে চার দফা দাবি ঘোষণা করেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা। দাবিগুলো হলো—
১. জাতীয় সরকার গঠন
২. ক্রিয়াশীল সব ছাত্র সংগঠন নিয়ে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন,
৩. সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী সংসদ নির্বাচন
৪. দ্রুততম সময়ে সাম্য হত্যার বিচার নিশ্চিত করা।
ছাত্র অধিকার বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা বলেন, ‘৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ছাত্র-জনতার সব শ্রেণী-পেশার মানুষের বাংলাদেশ, কিন্তু আমরা লক্ষ্য করছি যে ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তারাই বার বার নিপীড়িত হচ্ছে, এ কেমন বৈষম্য? ছাত্রদের মৌলিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন কিন্তু তার জন্য কেন অনশনে বসতে হবে শিক্ষার্থীদের?’
তিনি দাবি জানান, ‘অনতিবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বঞ্চিত শিক্ষকরা ভিসি প্রো-ভিসি হয়েছে, অন্যরা উপদেষ্টা হয়েছেন-সচিব হয়েছেন কিন্তু শিক্ষার্থীরা কী পেয়েছে, এখনো কিছুই পায়নি। এটা জাতির জন্য লজ্জাজনক।’
প্রধান উপদেষ্টাকে উদাত্ত আহ্বান জানিয়ে ত্বোহা বলেন, ‘আপনি শুধুমাত্র উপদেষ্টা আসিফ ও মাহফুজ আলমের দৃষ্টিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজকে দেখবেন না, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব ছাত্র সংগঠনকে নিয়ে বসুন, মতবিনিময় করুন।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে