
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের স্থিতিশীলতা নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বিএনপির গুলশানের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়। পরে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এই তথ্য জানান।
ভারতের সঙ্গে বিরাজমান টানাপোড়েন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী বিএনপির নবনিযুক্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। তিনি প্রত্যাশা জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মিত হবে। প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন। স্থিতিশীলতার জন্য দুই দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, সে বিষয়ে আলোচনা হয়েছে।’
এই সৌজন্য সাক্ষাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন ও চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
এর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস তারেক রহমানের সঙ্গে দেখা করেন। ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং মিসরের রাষ্ট্রদূত ওমর ফাহমিও বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাতের পর সবার সঙ্গে পৃথক বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান। বৈঠকে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এসব বৈঠকের বিষয়ে বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, গত ১৭ ডিসেম্বর তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর তাঁকে নিয়ে দেশে-বিদেশে গুরুত্ব বেড়েছে। যে কারণে তাঁর সঙ্গে একের পর এক রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসছেন।
তিনি আরও বলেন, ‘উনার (তারেক রহমান) নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা; বিশেষ করে দেশে ফেরার পর তাঁকে নিয়ে আন্তর্জাতিক মহলের বিশেষ আগ্রহ আছে।’
আগামীর বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্পর্ক কী হবে, তা নিয়ে এসব বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে