
সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম। আজ বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রশিবির আয়োজিত তথ্যচিত্র প্রদর্শনী ও সেমিনারে এ মন্তব্য করে তিনি।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই আন্দোলনের পরে তিনজন ছাত্রদের হয়ে মন্ত্রিপরিষদে গিয়েছিলেন, উপদেষ্টা পরিষদে গিয়েছেন। তাঁদের দায়িত্বটা ছিল, বেসিক দায়িত্ব ছিল, যারা জুলাই গণহত্যা সংঘটিত করেছে, তাদের বিচারটা নিশ্চিত করা; আহত, পঙ্গুত্ববরণকারী—তাঁদের সেবা, চিকিৎসার ব্যবস্থাগুলো করা। এই কাজগুলো তাঁরা না করে, তাঁরা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করেছেন। নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা, উচ্চাভিলাষিতা তাঁদের দায়িত্ব থেকে যোজন যোজন মাইল দূরে রেখেছে।
বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখন পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন শিবির সেক্রেটারি। তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর এখন পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয়। যেকোনো একটা রাজনৈতিক দলের তাঁবেদারি করার এমন মানসিকতাগুলো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি। এই জায়গাগুলো পরিবর্তন, মানবাধিকার প্রতিষ্ঠিত হোক, সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক—সে আশা আমরা রাখি।’
সেমিনারে অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী বলেন, ‘এই মুহূর্তে আমরা জাতি হিসেবে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছি। আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের দেশের আগে ক্ষমতার চিন্তা। এ জন্য আমরা প্রকৃত অর্থে কোনো কিছু আগাতে পারছি না। আমাদের নিজেদের চিন্তা করতে হবে আমরা কেন আজকে এই অবস্থায় আছি। যারা করছে, তারা কেন করছে? আমাদের নিজেদের সংশোধন হতে হবে। আমার আশপাশে যারা আছে, যাদের প্রভাবিত করতে পারি, তাদের সংশোধন করতে হবে।’
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ‘হাশরের ময়দানে এই মিজান (দাঁড়িপাল্লা) থাকবে। ধানের শীষ থাকবে না, নৌকাও থাকবে না, লাঙ্গলও থাকবে না—আমরা এমন একটা প্রতীক নিয়ে কাজ করি, যেটা দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে।’
সেমিনারে এ ছাড়াও বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আহত, পঙ্গুত্ববরণকারী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা, গুম ও নিহত ব্যক্তির পরিবার-পরিজন।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১২ ঘণ্টা আগে