সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে সংবিধানকে বলাৎকার করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেছেন, ‘পাটকল বন্ধ করে দেওয়ার পর পাট চাষি ও শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছে। অনেক শ্রমিক, চাষি আত্মহত্যা করেছে। এর মাধ্যমে সরকার কেবল পাট চাষি বা শ্রমিকদের পেটে লাথি মারে নাই, বরং এর মাধ্যমে সরকার সংবিধানকে বলাৎকার করেছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অতীত ও বর্তমান শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেনন বলেন, বর্তমানে দেশে মন্দা দেখা দিয়েছে, আবার সরকার নিজেরাই দুর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। তারা বলছে জানুয়ারিতেই সব ঠিক হয়ে যাবে। এই মন্দায় আমাদের বিদেশি শ্রমিকদের ওপরেই ভরসা করতে হচ্ছে। শ্রমিকেরাই বিদেশ থেকে ডলার আয় করে দেশে পাঠায়। তাহলে দেশে কেন শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেবেন না, বেতন দেবেন না। এ সময় সামনে দেশের জন্য কঠিন দিন আসছে উল্লেখ করে তা মোকাবিলার জন্য শ্রমিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি কামরুল আহসানের সঞ্চালনায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত এ সভায় মূলপত্র উপস্থাপন করেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শরীফ শমশির। এ ছাড়া সভায় আলোচক ছিলেন দলটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শ্রমিক আন্দোলনের কিংবদন্তি ও পুরোধা নেতৃত্ব কমরেড আবুল বাশার, কমরেড শাফিকুর রহমান মজুমদার, কমরেড নাসিম আলী, কমরেড এটিএম নিজামুদ্দিন, কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া ও কমরেড শফিউদ্দিন আহমেদ স্মরণে এ সভার আয়োজন করা হয়।
আলোচনায় ফজলে হোসেন বাদশা বলেন, শ্রমিকদের অর্থনৈতিক সচ্ছলতা না থাকলে দেশের উন্নয়ন করে কোনো লাভ নাই। শ্রমিকেরা এ দেশের সকল উন্নয়নকাজের অংশীদার।
ফজলে হোসেন বাদশা বলেন, এ দেশের রাজনীতিতেও শ্রমিক শ্রেণির গুরুত্ব অনিবার্য। অথচ বরাবরই তারা অবহেলিত থেকে যায়। এ অবস্থার অবসান এখন সময়ের দাবি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৬ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৮ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে