
প্রথমবারের মতো জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) অস্ট্রেলিয়া মহাদেশ শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ১৫ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে মো. শরিফুল ইসলাম শিবলীকে আহ্বায়ক এবং মো. বাদশা বুলবুলকে সদস্যসচিব করে কমিটি অনুমোদন দেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, স্কোয়াড্রন লিডার (অব.) চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল এবং মহাসচিব সফিকুল ইসলাম।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান চৌধুরী শিশির (নিউজিল্যান্ড), যুগ্ম আহ্বায়ক শামসুল আরেফীন (ভিক্টোরিয়া), মাহমুদুল হাসান (নিউ সাউথ ওয়েলস) ও ড. কামরুল ইসলাম (কুইন্সল্যান্ড)। সদস্য নির্বাচিত হয়েছেন আশিক মালেক বিপুল (ভিক্টোরিয়া), মো. মাহবুবুল আলম (নিউজিল্যান্ড), শাইরা আলম প্রিয়াঙ্কা (নিউজিল্যান্ড), নাজমুল হুদা সঞ্জু (তাসমানিয়া) এবং রাশেদ মিজান জুয়েল (নিউজিল্যান্ড)।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই আহ্বায়ক কমিটি অস্ট্রেলিয়া মহাদেশে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়াতে প্রায় ৫০ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন এবং জিয়া সাইবার ফোর্স তাদের সঙ্গে মিলিত হয়ে বিএনপির পক্ষে একটি শক্তিশালী সামাজিক ও রাজনৈতিক অবস্থান তৈরি করবে।

অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি এ এফ এম তাওহীদুল ইসলাম নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে একটি চক্র বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, যা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, জিয়া সাইবার ফোর্স বিএনপির বিরুদ্ধে সব মিথ্যা প্রোপাগান্ডার শক্তিশালী কাউন্টার জবাব প্রদান এবং সঠিক তথ্য প্রচার করতে পারবে। এই কমিটির সদস্যগণ বাংলাদেশের পক্ষে, বিএনপির লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, ইনশা আল্লাহ।’
অস্ট্রেলিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়দার আলী বলেন, ‘তরুণ এবং অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই কমিটিকে অস্ট্রেলিয়া বিএনপির পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। বর্তমানে অনলাইনে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে নেগেটিভ প্রচারণা চালানো হচ্ছে, যা দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করি যে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে জিয়া সাইবার ফোর্স একটি বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারবে।’
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফেরদৌস অমি বলেন, ‘জিয়া সাইবার ফোর্স অস্ট্রেলিয়া মহাদেশের নতুন অনুমোদিত কমিটির প্রতিটি সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির পক্ষে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এবং অনলাইনে লেখালেখিতে সক্রিয় ভূমিকা পালন করেছে। আমার বিশ্বাস, এই কমিটি অনুমোদনের মাধ্যমে তারা আরও নিরলসভাবে কাজ করার জন্য উৎসাহ ও উদ্দীপনা পাবেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের জন্য একটি শক্তিশালী প্রবাসী ভোটব্যাংক গঠনে জিয়া সাইবার ফোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে