
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সভায় দ্রুত এই বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানান দলটির নেতারা। আজ বুধবার বিকেলে রাজধানীর দক্ষিণ বাড্ডায় পথসভার আয়োজন করে দলের ঢাকা মহানগর উত্তর শাখা।
সভায় সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, এই চুক্তি যদি বাতিল না করা হয়, সিপিবি তীব্র গণ-আন্দোলন গড়ে তুলবে। ইতিমধ্যেই সারা দেশে এই চুক্তির বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখতে পাচ্ছি। ঢাকা মহানগর উত্তরের মাসব্যাপী কর্মসূচি চলবে।
ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর বলেন, অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এই রকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্ল্যানের শেষ পেরেক ছিল আমেরিকার সঙ্গে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা সংসদে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছেন না।
ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বলেন, এই চুক্তি বাংলাদেশকে আমেরিকার কলোনিতে পরিণত করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব আর থাকবে না। বাংলাদেশের শিল্প, কৃষি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক অবস্থানে বাংলাদেশকে আমেরিকাকে সমর্থন করতে বাধ্য করা হবে।
ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি। দেশপ্রেমিক জনগণকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
দলের বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন— ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল বিশ্বাস, সদস্য কল্লোল বণিক প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে