
জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল, তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে, যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’
নোয়াখালীর হাতিয়ায় আজ সোমবার বিএনপির নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের প্রধান।
১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতা-কর্মীসহ ভোটারদের আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘শুধু ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওইখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে আনতে হবে।’
তারেক রহমান আরও বলেন, ‘কথা একটাই, আমি বারেবারে একটা কথা বলি, এই দেশটা আমাদের। আমরা সবাই মিলে, সকল ধর্মের মানুষকে একসাথে রেখে দেশটা গড়তে হবে। এই দেশ আমাদের সকলকে পরিশ্রম করে গড়ে তুলতে হবে। কারণ, এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।’
২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন তারেক রহমান। সিলেট থেকে সেদিন ঢাকার পথে আরও ৬টি পৃথক সমাবেশে অংশ নেন তিনি। গত রোববার চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ শেষ করে পথে পথে ফেনী, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় অংশ নেন। এরই অংশ হিসেবে গতকাল নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।
নির্বাচনী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান
নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বেলা আড়াইটায় সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। গতকাল বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন জানান, ময়মনসিংহের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান আরও দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে এবং সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরা আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। কর্মসূচি শেষে রাত আটটায় গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে