
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সকাল বেলায় ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, ‘কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজ সারা দিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম। যেহেতু এবার দু’টি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমরা আহ্বান জানাব, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।’
বিএনপির দ্বিচারিতা করছে বলে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট দিতে বললেও তাঁদের অনেক নেতা কর্মী ‘না’ ভোটের প্রচারণা করছে। এটা তাঁদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে, আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার সম্ভাবনা নেই, বিপুল ভটে জয়ী হবে।
কিছু অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা বাড়িয়েছে বলে জানান এনসিপি মুখপাত্র। তিনি বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের ওপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকেরা যেন ভোটাধিকার বঞ্চিত না হন। এখনো পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে, আশা করছি সারা দিন ঠিক থাকবে।
জনগণ আনন্দ নিয়ে ভোট দিতে আসছে বলে উল্লেখ করে আসিফ বলেন, দীর্ঘ ১৮ বছর পর জনগণ আনন্দ নিয়ে ভোট দিতে আসছে। মনে হচ্ছে, জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১৭ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে