
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি ও মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি-মাইনরিটি বলে কিছু নাই। তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে, যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না।’
আজ শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে টানা তৃতীয় মেয়াদে আমির হিসেবে শপথ নেন শফিকুর রহমান। শপথপরবর্তী ভাষণে তিনি এসব কথা বলেন। দলের সহকারী সেক্রেটারি ও জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাছুম তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে জামায়াত আমির আরও বলেন, ‘বাংলাদেশের সীমানার ভেতরে, আসমানের নিচে যাঁরাই জন্মগ্রহণ করবেন, যাঁরাই বসবাস করবেন, যাঁরাই এ দেশের নাগরিক—আমাদের সংবিধান তাঁদের সকলকে সমান অধিকার নিশ্চিত করবে ইনশা আল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর নাটক কাউকে করতে দেব না।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে দাঁড়িয়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাঁর বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা যেন করে দেন এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দান করেন।’
দলীয় সহকর্মী ও দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, ‘কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম-ভালোবাসা আল্লাহর জন্য, তারপরে এই জমিনের জন্য, তারপরে এ দেশের জন্য। এই ভালোবাসা হবে আপসহীন। এখানে কোনো কিন্তু-বাট নাই। এটা সকল বাট-কিন্তুর ঊর্ধ্বে।’
শফিকুর রহমান আহ্বান করেন, ‘দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারি। আমরা যেন প্রমাণ করি, যেই বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে, একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে, যেই বাংলাদেশের প্রত্যাশা করে ১৮ কোটি মানুষ দেশে-বিদেশে বসে আছে।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে