
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, তাঁর দলকে ভোটে কায়দা করে হারানো হয়েছে। তিনি বলেছেন, ‘(ভোটে হারানোর) কায়দাগুলো চিনে নিয়েছি, আগামীতে সবাই মিলে সকল ঘাটে শক্ত পাহারা দেব।’
রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার এক ইফতার মাহফিলে এ কথা বলেন জামায়াত আমির।
‘স্বাধীনতার ৫৪ বছরে মানুষ অনেক দল ও আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের সরকার গঠন হতে মানুষ দেখেনি’ মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘এবার যুবসমাজসহ সাধারণ মানুষের বড় আকাঙ্ক্ষা ছিল একটি পরিবর্তনের। জনগণ সেই পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে। তবে আমরা সরকার গঠন করলাম না কেন? জনগণ আমাদের ভোট দিয়েছে তার প্রমাণ কি?’
জামায়াত আমির বলেন, ‘আমরা সংস্কার এবং নতুন বাংলাদেশের পক্ষে “হ্যাঁ” ভোট দিতে বলেছিলাম। ৬৯ ভাগ মানুষ সেই “হ্যাঁ” ভোট দিয়েছে। যারা ক্ষমতায় আছেন, তারা বলেছিলেন “না” ভোট দিতে। এটাই প্রমাণ করে যে তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা ও ভোট পাননি। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা এবার সেই কায়দাগুলো চিনে নিয়েছি। আগামীতে ইনশা আল্লাহ সবাই মিলে সকল ঘাটে শক্ত পাহারা দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না।’
পিলখানা ট্রাজেডির জন্য তৎকালীন সেনাপ্রধান, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সবাই দোষী: জামায়াত আমিরসরকারের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, ‘মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে। আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এটা হরণের পথ থেকে সরে আসেন, আমরা তাদের আরেকবার অভিনন্দন জানাব। জনগণের ভোটে তারা যদি ১০০ ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান, তখনো তাদেরকে আমরা অভিনন্দন জানাব। কিন্তু ইঞ্জিনিয়ারিং করে, কায়দা করে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে- নয়-ছয় করা হয়েছে। আমরা এগুলো আর দেখতে চাই না।’
শফিকুর রহমান বলেন, ‘আমরা যা বলেছিলাম, তা এখন সরকারি দলও পালন করছে। আমরা বলেছিলাম, আমাদের এমপি-মন্ত্রীরা প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি চড়বে না- সরকারও একই ঘোষণা দিয়েছে, তাদের অভিনন্দন। আমরা বলেছিলাম, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দেশে আনা হবে। সরকার এটিও গ্রহণ করেছে, তাদের অভিনন্দন।’

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে