
ভোটের উৎসব ফিরিয়ে আনতে কাজ করার আশা প্রকাশ করেছেন ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ থানার আওতাভুক্ত এলাকা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে নিয়েও কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল শেষে এ কথা বলেন তিনি।
বেলা ১১টার কিছু পর মনোনয়নপত্র নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন ফেরদৌস। প্রায় এক ঘণ্টা পর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই তারকা বলেন, ‘যে মানুষগুলো ভোট দিতে যায় না, যারা মনে করে ভোটের কোনো মূল্য নেই, তাদের আমরা বোঝানোর চেষ্টা করব আপনার ভোটটাই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে নিয়ে আমি কাজ করব। ভোটের যে উৎসব, আনন্দ তা ফিরিয়ে আনার চেষ্টা করব।’
নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘নির্বাচন অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেই একটি সুন্দর নির্বাচন হয়।’
ঢাকায় মোট ২০টি আসনের ১৫টি ঢাকা মহানগরে ও পাঁচটি ঢাকা জেলায়। এ কারণে ঢাকার ২০টি আসনকে দুই ভাগে বিভক্ত করে দুটি রিটার্নিং অফিসারের কার্যালয় স্থাপন করা হয়েছে। একটি পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়ে, অন্যটি সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এর মধ্যে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কার্যালয় ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ আসনের মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে