২০২২-২৩ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির টার্গেট ৫ দশমিক ৬ শতাংশকে অবাস্তব বলে উল্লেখ করে পরিসংখ্যান সংস্থাগুলোর কাছে আরও স্বচ্ছতার আহ্বান জানানো হয়েছে। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল মঙ্গলবার বেলা ১২টায় জাকের পার্টির কার্যালয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান।
২০২২-২৩ অর্থবছরের ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেটের আলোকে দলের পর্যালোচনা ও প্রস্তাবনা তুলে ধরেন ড. সায়েম আমীর ফয়সল। তিনি বলেন, ‘প্রাদেশিক অর্থনৈতিক অঙ্গরাজ্য গঠন করার মাধ্যমে জেলা সরকারকে শক্তিশালী করে সুষম বণ্টন ও গুণগত ব্যয় করার সময় এসেছে। বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, এখানে অব্যবস্থাপনা, গুণগত ব্যয় ও সুষম বণ্টনের অভাব রয়েছে।’
এ সময় তৃণমূল মানুষের কাছে প্রবৃদ্ধি সুফল পৌঁছে দিতে চাইলে এখন তা সময়ের দাবি বলে উল্লেখ করেন ড. সায়েম আমীর ফয়সল।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তিনটি প্রস্তাবনা তুলে ধরেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান। প্রস্তাবনাগুলো হলো—ব্যাংকের প্রকৃত সুদের হার ৩% বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মজুতদারদের সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন ও ভূমি বা স্ব্ররণে সাধারণ বিনিয়োগকারিকে বিনিয়গের সুযোগ দান। দেশকে খাদ্য সংকট থেকে বাচাতে কমপক্ষে দুই বছরের খাদ্য মজুদ করার দাবিসহ শিক্ষা খাতে আরও গবেষণামূলক কাজ, ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ও দলিল সংরক্ষণ ব্যবস্থা প্রণনয়ন, বৈদেশিক পুজি বাজারে বৈদেশিক বিনিয়োগের কথাও উপস্থাপন করা হয়।
পদ্মাসেতুর কারণে আগামী ৩ অর্থবছরের মধ্যে আরও ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেশের অর্থনীতিতে যোগ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান।

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন; জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই।’
৪০ মিনিট আগে
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সব ক্ষেত্রে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার রাজধানীর শাহবাগে পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন বক্তারা।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১ দিন আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১ দিন আগে