
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা বিশ্বের সংঘাত ও সংকটের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে ঘুরে দাঁড়ানোর বাজেট প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবিত এই বাজেট সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে দলের প্রতিক্রিয়া জানানো উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ‘স্মার্ট বাংলাদেশ নির্মাণ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবারের বাজেট প্রস্তাব করেছে সরকার। এবারের বাজেট হচ্ছে সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট। সারা বিশ্বের সংঘাত ও সংকটের মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা ম্যাজিক লিডারশিপের পরিচয় দিয়েছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গোটা বিশ্বে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় দ্রব্যমূল্যসহ জ্বালানির মূল্যবৃদ্ধি স্বাভাবিক। চলমান বিশ্ব পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের কারণে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি শুধু সমালোচনা করে, তাদের কোনো পরামর্শ নেই। বিএনপি সরকারকে শত্রু হিসেবে বিবেচনা করে। বাজেট নিয়ে বিএনপির মুখে সমালোচনা শোভা পায় না।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আজ বড় বড় কথা বলে। যাদের অর্থনীতিই ছিল লুটপাটের, সেই বিএনপি এই বাজেটকে লুটপাটের বাজেট বলে কী করে? তাদের সময়ে কী পরিমাণ বাজেট ছিল? আজ তা কী হয়েছে? আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে ধারাবাহিক অগ্রগতির ফলে জিডিপির উন্নয়ন হয়েছে। ২০০৮-০৯ অর্থবছরে কী ছিল? বাংলাদেশ আজ ৩৫তম অবস্থানে আছে। বাজেটে কৃচ্ছ্রতা সাধন করে জিডিপির অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’
কাদের বলেন, স্বাধীনতার পর রিজার্ভ কী ছিল? শেখ হাসিনার নেতৃত্বে ৪৮ দশমিক ৫ বিলিয়ন ডলার হয়েছিল, কিন্তু বিশ্বসংকটে এর কিছুটা তারতম্য আছে। তবে সব সংকটই সমাধান হয়ে যাবে দ্রুত। বিশ্বের অনেক দেশেই অর্থনৈতিক সংকট সমাধানে অস্থির অবস্থা। অনেক চিন্তা করে এবারের বাজেট করা হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশে দুর্ভিক্ষ হচ্ছে। রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে হত্যার হুমকি আর উন্নয়নের অবদান অস্বীকার—এগুলো কি মানা যায়?

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে