
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দলটির নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ১১টি বিশেষ ট্রেন ঢাকায় পৌঁছেছে। নেতা-কর্মীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে বিশেষ ট্রেন সুবিধা দেওয়া হয়েছিল। দলটির পক্ষ থেকে ভাড়া নেওয়া এসব ট্রেনে করে দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা ঢাকায় আসছেন।
রেলওয়ের ঢাকা কন্ট্রোল অফিস সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ ট্রেনগুলো ঢাকায় আসতে শুরু করে। এদিন সকাল পর্যন্ত নেতা-কর্মীদের নিয়ে ১১টি বিশেষ ট্রেন ঢাকায় এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় ১১টি বিশেষ ট্রেন ইতিমধ্যে ঢাকায় এসেছে। এসব ট্রেনের যাত্রীরা মূলত বিমানবন্দর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নেমেছেন। কারণ, এসব স্টেশন থেকে তাঁদের কাঙ্ক্ষিত ভেন্যুগুলো কাছাকাছি। রেলওয়ের পক্ষ থেকে সর্বোচ্চ শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা মাঠে আছি। এখন পর্যন্ত রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিটি ট্রেন চলাচল করছে। পাশাপাশি সাধারণ যাত্রীদের চলাচলেও তেমন কোনো সমস্যা হচ্ছে না।’
খোঁজ নিয়ে জানা গেছে, কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের তেমন ভিড় নেই এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সবচেয়ে বেশি ভিড়ের খবর পাওয়া গেছে বিমানবন্দর রেলস্টেশনে আগত যাত্রীদের ক্ষেত্রে।
বিএনপির নেতা-কর্মীদের ট্রেনে আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
রেলওয়ে সূত্র জানায়, যেসব রুটে বিশেষ ট্রেন চলাচল করছে সেগুলো হলো—
কক্সবাজার-ঢাকা-কক্সবাজার, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা-জামালপুর, টাঙ্গাইল-ঢাকা-টাঙ্গাইল,
ভৈরববাজার-নরসিংদী-ঢাকা, জয়দেবপুর-ঢাকা ক্যান্টনমেন্ট-জয়দেবপুর (গাজীপুর),
পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড়, খুলনা-ঢাকা-খুলনা,
চাটমোহর-ঢাকা ক্যান্টনমেন্ট-চাটমোহর,
রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং
যশোর-ঢাকা-যশোর।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১২ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে