
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে দেশে একজন নব্য মুফতি এসেছেন। তিনি এখন সারা দেশ ঘুরে ঘুরে ফতোয়া দিচ্ছেন।’ আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনীতে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। ফেনী জেলা জামায়াত জনসভার আয়োজন করে।
রাশেদ প্রধান বলেন, ‘মাত্র ৩৫ দিন আগে লন্ডন থেকে ফিরে ১৭ বছর পালিয়ে থাকা একজন এখন বলছেন, তিনি প্লেনে করে পালাবেন না, দেশেই থাকবেন। অথচ এই ১৭ বছর তিনি ভিডিও কল, স্কাইপ ও জুমে মিটিং করেছেন। তখন বাংলাদেশের কোন লন্ডনে ছিলেন, সেটার জবাব আগে দিতে হবে। মিথ্যা অহংকার করবেন না।’
বিএনপির সমালোচনা করে জাগপা মুখপাত্র বলেন, ‘ফেনীর কৃতী সন্তান খালেদা জিয়ার আদর্শের বিএনপি এখন আর নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপিও নেই। এখন যে বিএনপি দেখা যায়, তা এক নব্য স্বৈরাচারী, চাঁদাবাজ ও জালেমদের দলে পরিণত হয়েছে।’
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান এবং সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৪ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৬ ঘণ্টা আগে