
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘বাংলাদেশ রাজতন্ত্র নয়! কার মৃত্যুর পরে কে রাজা হবেন বা কে রাষ্ট্রক্ষমতার উত্তরাধিকারী হবে—তা পূর্বনির্ধারণের দরকার নেই। সরকারের আচরণে আর বক্তব্যে মনে হয়, ইহা একটি রাজতন্ত্র। তাই সরকার যেন উত্তরাধিকার নির্ধারণে উদ্গ্রীব।’
আজ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আ স ম রব বলেন, ‘ক্ষমতার মোহে অন্ধ সরকার হয়তো ভুলে গেছে ’৭১ সালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জনগণ বাংলাদেশকে রাজতন্ত্র নয়, একটি “প্রজাতন্ত্র” হিসেবে কায়েম করেছে। তাই রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, তা কোনো বাম বা ডানের বিষয় নয়, তা নির্ধারণ করবে জনগণ।’
রব আরও বলেন, ‘জনগণের সম্মতি ও সমর্থনবিহীন জালিয়াতিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতা ধরে রেখে, সরকার ভয়ের সংস্কৃতিসম্পন্ন এক চরম ফ্যাসিবাদী ব্যবস্থা সৃষ্টি করেছে। বল প্রয়োগ করে আন্দোলন-সংগ্রাম দমন করার মাধ্যমে, শাসনতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে, সরকার অঘোষিত রাজতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে।’
রব বলেন, ‘সরকারের পতন এবং গণবিরোধী রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদে, জাতিকে ঐক্যবদ্ধ করে দ্বিতীয় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।’
আ স ম রবের উত্তরার বাসভবনে আয়োজিত স্থায়ী কমিটির সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অধ্যাপক মো. শফিক, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে