
কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরদিন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলটির উত্তরাঞ্চলের সংগঠক শিরীন আক্তার শেলীকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এ কথা জানায় দলটি।
এর আগে গতকাল রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত অব্যাহতিপত্রে বলা হয়, ‘বিগত ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখে সূত্র এনসিপি/শোকজ/২০২৫-২০২৬/১০ মূলে আপনাকে একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। ওই নোটিশ প্রদানের পরও আপনার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের আরেকটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং তাহা আমাদের নিকট প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায়, আপনাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল দায়িত্ব থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে এতদ্দ্বারা সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’
অব্যাহতিপত্রে আরও বলা হয়, ‘আপনাকে কেন দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে না তার যথাযথ ব্যাখ্যা আগামী তিন (০৩) কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে রোববার শিরীন আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।
গত মার্চে জাতীয় নাগরিক পার্টি গঠনের পর দলটির উত্তরাঞ্চলের সংগঠকের পদ পান নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট শিরীন আক্তার শেলী।

এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৬ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৭ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৮ ঘণ্টা আগে