
ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আগে ভোট শেষে পোলিং এজেন্টরা সন্ধ্যার মধ্যেই ফলাফল নিয়ে ফিরত। এখন বলা হচ্ছে, ফল পেতে দুই-তিন দিন লাগবে। এটা নির্বাচনে কারচুপির সম্ভাব্য লক্ষণ। এটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না।’
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেট অডিটরিয়ামে আজ বৃহস্পতিবার আয়োজিত নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের অভিজ্ঞতা থেকে আমি লক্ষ করছি, এবারও নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা চলছে। সরকারের ভেতরে এমন কিছু লোক রয়েছে, যারা এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে। তারা চায়, নির্বাচন না হোক আর নির্বাচন হলে যেন বিএনপি জিততে না পারে।’
ঢাকা-৮ আসনের এই প্রার্থী বলেন, ‘একদল লোক আছে, যারা দেশের বাইরে থাকে, কিন্তু নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে। দেশের জন্য যদি এতই প্রেম থাকে, তাহলে দেশে আসেন না কেন? দেশে এসে নির্বাচন করেন, জনগণের সঙ্গে কাজ করেন। অথচ তারা বিদেশে বসে বিএনপির কীভাবে ক্ষতি করা যায়, কীভাবে বদনাম ও অপবাদ দেওয়া যায়—সেই চেষ্টা চালাচ্ছে।’
মির্জা আব্বাস বলেন, ‘একদল ছেলেপেলে সকাল-দুপুর-সন্ধ্যা সারা দিন মির্জা আব্বাস কিংবা অন্য রাজনৈতিক দলের নামই বেশি নেয়। সারা দিন তাদের মুখে মিথ্যা কথার তুবড়ি ফুটতেই থাকে। আবার তারা বলে, তারা নাকি মাদ্রাসায় লেখাপড়া করেছে। তাহলে কি ভবিষ্যতে আমরা আমাদের সন্তানদের আর মাদ্রাসায় পাঠাতে পারব না? মাদ্রাসায় গিয়ে কি মানুষ মিথ্যা বলা শেখে? মাদ্রাসায় মানুষ ধর্মীয় শিক্ষা পায়, সত্য শিক্ষা পায়। সেখানে গিবত কী, মিথ্যা কী—এসব শেখানো হয় এবং গিবত ও মিথ্যা বলা নিষেধ করা হয়। অথচ এরা মাদ্রাসায় পড়ে সকাল-দুপুর-সন্ধ্যা মিথ্যা কথাই বলে যাচ্ছে।’
বিএনপির এই নেতা বলেন, ‘আমি অন্তত পাঁচবার নির্বাচন করেছি। এখানে যাঁরা পুরোনো লোক আছেন, আপনারা কি কখনো শুনেছেন আমি কারও বিরুদ্ধে কথা বলেছি?’
বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার অর্জন করেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এই অধিকার প্রয়োগে সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে এবং নিজের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে হবে।
শাহবাগে নির্বাচনী সভা শেষে পিজি হাসপাতাল, কাঁটাবন ও এলিফ্যান্ট রোডে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন ঢাকা-৮ আসনের এই প্রার্থী।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৩ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৪ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৭ ঘণ্টা আগে