
আগামীকাল শুক্রবার রাজধানীর সব কটি থানার সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন বলেন, ‘গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা আছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। আগামীকাল রাজধানীর সকল থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং থানায় স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হবে।’
আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে গোপালগঞ্জে নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এই ঘোষণা দেন। সমাবেশের আগে তাঁরা বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মশাল মিছিল নিয়ে কারওয়ান বাজার যান।
আকরাম হোসাইন আরও বলেন, ‘আমরা শুরু থেকেই বলেছিলাম পুলিশ সংস্কার করতে, আওয়ামী লীগের বিচার করতে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো দিল্লিতে ষড়যন্ত্র করছে।’
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণের প্রধান সমন্বয়ক নিজাম উদ্দিন বলেন, বিপ্লব এখনো পরিপূর্ণ হয়নি। ফ্যাসিবাদ সম্পূর্ণভাবে মূলোৎপাটন না হওয়া পর্যন্ত বিপ্লবীরা ঘরে ফিরে যাবে না। আওয়ামী লীগের বিচার পরিপূর্ণভাবে না হলে আওয়ামী লীগ আবার নতুন নামে, নতুন চেহারায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে। গোপালগঞ্জ এ হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় দিলাম। অন্যথায় আরেকবার জুলাই রচিত হবে।
দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এস এম শাহরিয়ার বলেন, ইন্টেরিমের ঘাড় ধরে না টানলে এই ইন্টেরিম কাজ করে না। তারা গত ১২ মাসে আওয়ামী সন্ত্রাসীদের ধরতে পারেনি। ধরলেও দেড় মাসের মধ্যে জামিন হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই হামলার কথা আগে জানাতে পারল না? এই হামলার জন্য তিনি দায়ী। ৪৮ ঘণ্টার মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে সচিবালয় ঘেরাও হবে।
এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ প্রান্ত, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে