
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটির অনুমোদনের পর পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী নেতা-কর্মীদের অনেকেই কমিটিতে স্থান পাননি বলে অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বর্ধিত কমিটির অনুমোদন দেন। এই কমিটিতে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৫৫ জনকে সদস্য করা হয়েছে।
কমিটিতে স্থান না পাওয়ায় ফেসবুক লাইভে এসে চরম হতাশা প্রকাশ করেছেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কুদ্দুস খাঁন বুলবুল। আক্ষেপের সঙ্গে তিনি জানান, ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে নিজের জীবন ও যৌবন হারিয়ে তিনি সবকিছু ধ্বংস করেছেন। তিনি তাঁর অনুসারীদের উদ্দেশে বলেছেন, ‘এখনো সময় আছে, নিজের জীবন গড়ুন। এই রাজনীতিতে কিছু নেই।’
ফেসবুক লাইভে আবদুল কুদ্দুস খাঁন বুলবুল জানান, তিনি ২০০৮ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২০০৯ ও ২০১১ সালে বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদের পক্ষে তিনি সরাসরি মাঠে কাজ করেন। এ ছাড়া বাহারছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ওসমান গনীর নেতৃত্বে দলের দুঃসময়ে বিভিন্ন হরতাল ও অবরোধ কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
২০১৪ সালে কাজীর দেউড়িতে পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাত পেয়ে ড্রেনে পড়ে আহত হওয়ার কথাও স্মরণ করেন তিনি। তিনি জানান, ২০১৭ ও ২০১৮ সালে বাবা-মা হারানোর পরও তিনি রাজনীতি থেকে এক মুহূর্তের জন্যও পিছপা হননি। তাঁর পরিবারের অন্য সদস্যরা বিদেশে গিয়ে আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলেও তিনি দলের পেছনে সময় দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করেছেন।
দলের কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পরও মূল্যায়ন করা হয়নি অভিযোগ করে এই ছাত্রদল নেতা জানান, তাঁর অসংখ্য জুনিয়র দক্ষিণ জেলার বর্ধিত কমিটিতে স্থান পেলেও তাঁর জায়গা হয়নি। ন্যূনতম সদস্যপদ না পাওয়ায় কর্মী ও সহযোদ্ধাদের কাছে জবাবদিহি করা নিয়ে তিনি চরম বিব্রত। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দলের এমন বঞ্চনার কারণে তাঁর আত্মহত্যার কথা মনে হলেও সেটি মহাপাপ বলে তিনি বিরত আছেন।
সহযোদ্ধাদের রাজনীতি ছেড়ে নিজের ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়ে আবদুল কুদ্দুস খাঁন বুলবুল বলেন, দুঃসময়ে যাঁরা ত্যাগ স্বীকার করেন, তাঁদের মূল্যায়ন হয় না। বর্তমান রাজনীতিতে চুরি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করতে পারলেই সফল হওয়া যায় আর ন্যায়ের পক্ষে থাকলে দল গুরুত্ব দেয় না।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে