
জাতীয় সংসদের আগামীকালের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, এ জন্য ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।
আজ শনিবার এসব কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
এর আগে আজ সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা আজকে বৈঠক থেকে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ডেকে কর্মসূচি দেব।’
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘একই দিনে দুটো নির্বাচন হয়েছে। “হ্যাঁ” ভোট জয়যুক্ত হয়েছে। সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম, কিন্তু ডেকেছে একটি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর করেছে। একই দিনে গণভোটও চেয়েছেন, গণভোটের পক্ষে “হ্যাঁ” ভোট চেয়েছেন, শেষে এসে মানলেন না—এটা জাতির সঙ্গে প্রতারণা।’
হামিদুর রহমান বলেন, ইতিমধ্যে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। ঢালাওভাবে দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে—এগুলো আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল।

চিত্রা পরিবহন লিমিটেড নামের একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও আড়াই শ বাসের রুট পারমিট চাওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদকে বহিষ্কার (দুই বছর) করেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৩ ঘণ্টা আগে
আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য– আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে...
৪ ঘণ্টা আগে
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তাই অবিলম্বে চুক্তি বাতিল এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা...
৬ ঘণ্টা আগে