সমাজতন্ত্রের পতাকা হাতে বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি জাসদ পাকিস্তানপন্থার রাজনীতি প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি হাসানুল হক ইনু।
আজ শনিবার ঢাকাসহ সারা দেশে সকল জেলা-উপজেলায় একযোগে মশাল মিছিল করে দলের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর বছরব্যাপী কর্মসূচি শুরু করেছে দলটি। এ উপলক্ষ্যে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাসদ ঢাকা মহানগরের উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে এ কথা জানান ইনু।
হাসানুল হক ইনু বলেন, সমাজতন্ত্রের পতাকা হাতেই বৈষম্য ও দুর্নীতির অবসানে লড়াইয়ের পাশাপাশি অস্বাভাবিক সরকার আনা, তালেবানি সরকার আনা, পাকিস্তানপন্থার রাজনীতি ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা চাপিয়ে দেওয়ার জন্য বিএনপি-জামাত এবং তাদের অংশীজনদের অপরাজনীতিও রাজনৈতিকভাবে মোকাবিলা করবে জাসদ।
এ সময় তিনি জাসদের নেতা-কর্মীদের শোষিত, বঞ্চিত, নিরুপায়, অসহায় মানুষ, নারী, ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী জনগণের কণ্ঠস্বর হওয়ার এবং জাতীয় রাজনীতিতে তাদের পক্ষে ভারসাম্য তৈরি করার জন্য সাহসের সঙ্গে রাজনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান। তিনি শহীদ কাজী আরেফ আহমেদ, শহীদ কর্নেল আবু তাহের বীরউত্তম, শহীদ ডা. মিলন, শহীদ শাহজাহান সিরাজসহ দলের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাবেশে ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য মোশারেফ হোসেন, সহসভাপতি মোহাম্মদ ফজলুর রহমান বাবুলসহ প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। আগামী ৩১ অক্টোবর দলটির ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী। দলের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুবর্ণজয়ন্তী মহাসমারোহে উদ্যাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় জনসভা, আলোচনাসভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে