
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনীতিতে বড় ধরনের পটপরিবর্তন ঘটল। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে এবং হল সংসদের একঝাঁক নেতা ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই যোগদানের বিষয়টি জানানো হয়। এসময় বিএনপি ও ছাত্রদল নেতাদের উপস্থিতিতে জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে এবং বিভিন্ন হল সংসদের নির্বাচিত প্রতিনিধিরা ছাত্রদলে যোগ দেন। তাঁরা ছাত্রদলের পতাকাতলে থেকে আগামী দিনের ছাত্ররাজনীতি করার শপথ নেন।
জাকসু ভিপি আবদুর রশিদ জিতুর পাশাপাশি ছাত্রদলে যোগ দেওয়া উল্লেখযোগ্য ছাত্রনেতারা হলেন:
শহীদ সালাম-বরকত হল: ভিপি মারুফ হাসান ও জিএস মাসুদ রানা মিন্টু।
আ ফ ম কামালউদ্দিন হল: ভিপি জিএম রায়হান কবীর ও এজিএস রিপন মন্ডল।
নবাব সলিমুল্লাহ হল: ভিপি ইবনে শিহাব।
আল বেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল।
রবীন্দ্রনাথ ঠাকুর হল: ভিপি অমিত বনিক।
নওয়াব ফয়জুননেসা হল: ভিপি বুবলি আহমেদ।
বেগম খালেদা জিয়া হল: ভিপি ফারহানা বিথি।
মীর মোশাররফ হোসেন হল: জিএস শাহরিয়ার নাজিম রিয়াদ।
শহীদ রফিক জব্বার হল: জিএস শরীফুল ইসলাম।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর দীর্ঘ ৩৩ বছরের অচলায়তন ভেঙে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা সেই ভোটে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২০টিতেই ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল জয়লাভ করে। সেই নির্বাচিত প্যানেলের শীর্ষ নেতাদের এই বিএনপিতে যোগদান বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামকে বেগবান করতে মেধাবী ছাত্রনেতাদের এই যোগদান যুব ও ছাত্র সমাজকে অনুপ্রাণিত করবে। অন্যদিকে, নতুন যোগদানকারী নেতারা জানিয়েছেন, দেশ ও ছাত্র সমাজের অধিকার রক্ষায় তাঁরা বিএনপির আদর্শে কাজ করতে আগ্রহী।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১২ ঘণ্টা আগে