
মহাখালী ফ্লাইওভারের ক্ষতিগ্রস্ত এক্সপ্যানশন জয়েন্টসমূহ মেরামতের জন্য যানবাহন চলাচলে বিধিনিষেধ দেওয়া হয়েছে। আগামী ১৪ দিনে ১১ ঘণ্টা করে এই ফ্লাইওভার আংশিকভাবে বন্ধ থাকছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
ডিএনসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেরামতের কাজের প্রথম ধাপে ৫-১১ নভেম্বর ১১ ঘণ্টা (রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত) যানবাহনগুলোকে জাহাঙ্গীর গেট থেকে কাকলীমুখী ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করতে হবে। দ্বিতীয় ধাপে, ১২-১৮ নভেম্বর একই সময়ে কাকলী থেকে জাহাঙ্গীর গেট অভিমুখে চলাচলরত যানবাহনসমূহও ফ্লাইওভারের নিচ দিয়ে চলবে।

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
২০ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২৮ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
৩৬ মিনিট আগে