
আন্দোলনের মুখে কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে স্বতন্ত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাব পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই প্রস্তাব পর্যালোচনা করে পদক্ষেপ নেবে।
ডিপ্লোমাধারী কৃষি শিক্ষার্থীদের জন্য স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়ে ১৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমাধারীদের জন্য গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থাকলেও কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নেওয়ার মতো প্রতিষ্ঠান নেই। তাঁদের জন্য ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আদলে একটি স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা কৃষিতে স্নাতক ডিগ্রি দিতে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গঠন করা প্রয়োজন।
কৃষি ডিপ্লোমাধারীদের উচ্চশিক্ষার জন্য স্বতন্ত্র প্রতিষ্ঠান হলে আরও বেশি মেধাবী শিক্ষার্থী কৃষি শিক্ষায় আগ্রহী হয়ে কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার এ বিষয়ে গতকাল বুধবার আজকের পত্রিকা'কে বলেন, ‘আমরা কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব পেয়েছি। মন্ত্রণালয় এ বিষয়ে ফাইল তৈরি করে কাজ শুরু করবে। কৃষি ডিপ্লোমাধারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে কি না, সরকার সেই সিদ্ধান্ত নেবে।’
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবি বাস্তবায়নের জন্য সম্প্রতি আন্দোলনে নামেন। পরে কৃষি মন্ত্রণালয়ের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন তাঁরা।
আরও খবর পড়ুন:

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে