
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সুপ্রিম কোর্ট থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার সাম্প্রতিক সময়ে দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রাতিষ্ঠানিকতাকে প্রধান বিচারপতি কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোয় দেশে সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতকরণে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির বলিষ্ঠ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান বিচারপতির ঘোষিত রোডম্যাপের আওতায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালতের বিচারকগণের বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়ন, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বাধীন কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ বিচার বিভাগের আধুনিকায়নে কার্যকর ভূমিকা রাখবে মর্মে হাইকমিশনার আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া তিনি বিচার বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ।
প্রধান বিচারপতি যুক্তরাজ্যের হাই কমিশনারকে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং মানবাধিকারের সুরক্ষায় বাংলাদেশের বিচার বিভাগ দৃঢ় প্রতিজ্ঞ মর্মে আশ্বাস প্রদান করেন। হাইকমিশনার বাংলাদেশের বিচার বিভাগের যুগোপযোগীকরণে উভয় দেশের পারস্পরিক সহযোগী তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে