করোনা সংক্রমণ বাড়লেও বুস্টার ডোজ গ্রহণে তেমন আগ্রহ মিলছে না। ফলে এক মাসের বেশি সময় পর আবারও বুস্টার ডোজ ক্যাম্পেইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৯ জুলাই সারা দেশে বুস্টার ডোজ প্রদান দিবস পালন করার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দুই ডোজ নেওয়ার চার মাস পর ১৮ বছরের বেশি যে কোনো নাগরিক এই টিকা গ্রহণ করতে পারবেন। তবে প্রথমবারের ক্যাম্পেইন সপ্তাহব্যাপী হলেও এবারে তা চলবে মাত্র একদিন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ৪-১০ জুন দেশব্যাপী বুস্টার ডোজ সপ্তাহ পালন করে সরকার। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় দ্বিতীয় দফায় এবার ক্যাম্পেইনের সিদ্ধান্ত নেওয়া হলো। একই সঙ্গে চলবে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচিও।
বৃহস্পতিবার হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ দিবস উদ্যাপন করা হবে। এ ছাড়া চিঠিতে করোনা টিকার সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সকলের সঙ্গে সমন্বয় করে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন এবং সকলের প্রাপ্য বুস্টার ডোজ প্রদানের ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়।
এতে আরও বলা হয়, বুস্টার ডোজ গ্রহণের জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (করোনা-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনো করোনা টিকাদানকেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। সকল টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাবলি অনুসরণ করতে হবে। সকাল ৯টা থেকে টিকা দেওয়া শুরু হবে। এ ছাড়া নিয়মিত টিকাদান কার্যক্রম হিসেবে ১ম ও ২য় ডোজের টিকাদানও চলমান থাকবে বলেও চিঠিতে জানানো হয়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে