
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের পরিচালক নাসরিন ইসলামের দুটি ফ্ল্যাট জব্দ ও ৫৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁর দুটি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
এই নির্দেশের ফলে ঢাকায় মহাখালী ডিওএইচএসে নাসরিন ইসলামের ৪ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাট জব্দ এবং তাঁর ৫৪টি কোম্পানির বিপুল শেয়ার ও দুটি বিও অ্যাকাউন্টে থাকা ৬২ কোটি ৪৬ লাখ ৬১ হাজার ৯১৮ টাকা অবরুদ্ধ করা হবে।
দুদকের আবেদনে বলা হয়, নাসরিন ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জনপূর্বক নিজ ভোগদখলে রাখার দায়ে মামলা করা হয়েছে।
দুদকের তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আসামি তাঁর এসব স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব সম্পদ বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। তাই অবিলম্বে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা দরকার।
এর আগে নজরুল ইসলাম মজুমদার ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন কোম্পানির শেয়ার, ব্যাংক হিসাব অবরুদ্ধ ও বিভিন্ন স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছিল।
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে