সিটি করপোরেশনের পর এবার সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে শুরু হয়েছে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কার্যক্রম। বিশেষ এই ক্যাম্পেইনে প্রায় এক কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম পুরো অক্টোবরজুড়েই চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুরুতে জেলা ও উপজেলা সদর পর্যায়ে টিকাদান চলবে। এরপর সেটি ক্রমান্বয়ে প্রান্তিক অঞ্চলেও দেওয়া হবে। টিকা পেতে জন্মনিবন্ধন নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। তবে কারও নিবন্ধনে জটিলতা থাকলে নিকটস্থ কেন্দ্রে গিয়ে নাম লেখালেও টিকা নিতে পারবে।
টিকাদান কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে সমন্বয়ের মাধ্যমে টিকা প্রদান কার্যক্রমের সময় নির্ধারণ করতে পারবে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জানতে চাইলে সরকারের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ধারণা, দেশে প্রাথমিক স্কুল ও মাদ্রাসা মিলে ৫-১১ বছর বয়সী শিশু রয়েছে কোটির বেশি। এদের সবাইকে চলতি মাসজুড়ে টিকা দেওয়া সম্ভব হবে বলে আশা করছি।’
এর আগে গত ১১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ শিশু শিক্ষার্থীকে দিয়ে পরীক্ষামূলক এই কার্যক্রম শুরু হয়েছিল। দুই সপ্তাহ পর্যবেক্ষণে রেখে পরে ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনে শুরু হয় টিকাদান। গত সোমবার পর্যন্ত ১৫ লাখ ৫৮ হাজারের বেশি শিশুকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়।
এদিকে গত ৮ অক্টোবর বিশেষ ক্যাম্পেইনের মধ্য দিয়ে শেষ হয়েছে প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজের টিকাদান। তারপরও যৌক্তিক কারণ দেখাতে পারলে টিকা দেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু এখন তা পুরোটাই বন্ধ রয়েছে।
এ বিষয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব বলেন, ‘আমরা সময় দিয়েছি, তারপরও কিছু মানুষ নেয়নি। তাই আমরা একেবারে বন্ধ রেখেছি। তবে দ্বিতীয় ও বুস্টার ডোজ প্রদান চলমান থাকবে।’
প্রসঙ্গত, সোমবার পর্যন্ত সারা দেশে ১৩ কোটি ২০ লাখ ৯৩ হাজারের বেশি মানুষকে প্রথম ডোজ, ১২ কোটি ৩৮ লাখ ২০ হাজারের অধিককে দ্বিতীয় ডোজ এবং ৫ কোটি ৬৯ লাখ ৮২ জনকে বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া হয়েছে।
এদিকে ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান থাকলেও করোনার সংক্রমণ থেমে নেই। গত এক দিনে দেশের ৮৮২টি পরীক্ষাগারে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটির শিকার হয়েছেন ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন। এদিন শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে ৮ দশমিক ৮৬ শতাংশে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে আরও দুজনের। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩৮৬ জনে ঠেকেছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে