সরকারি ছুটির দিনগুলোতেও শিশু আদালতের কার্যক্রম চলমান রাখতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাবলি কার্যকর বা বহাল থাকবে।
সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, শুক্র-শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের গ্রেপ্তার বা আটক করার পর আটককারী কর্তৃপক্ষ কর্তৃক শিশুদের সংশ্লিষ্ট শিশু আদালতে উপস্থাপন না করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করছে। কিন্তু সোপর্দকৃত শিশুদের জামিন, রিমান্ড, হেফাজত ও বয়স নির্ধারণসহ অন্তর্বর্তীকালীন কোনো আদেশ প্রচার করার বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আইনগত এখতিয়ার নেই। ফলে যেকোনো আদেশ বা সিদ্ধান্ত প্রদানে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটগণ অপারগতা প্রকাশ করে থাকেন। এতে সরকারি ছুটির দিনগুলোতে শিশু আদালতের কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনায় আরও বলা হয়, ছুটির দিনগুলোতে উপস্থাপিত আইনের সংস্পর্শে আসা শিশুর (ভিকটিম/সংবাদদাতা/সাক্ষী) হেফাজত এবং আটককৃত আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুদের জামিন, রিমান্ড, বয়স নির্ধারণ, হেফাজতসহ অন্তর্বর্তী যেকোনো দরখাস্ত শিশু আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক আদালতে সরেজমিন উপস্থিত হয়ে কিংবা প্রযোজ্য ক্ষেত্রে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০-এর বিধান অনুসরণপূর্বক শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করবে। ছুটির দিনগুলোতে প্রযোজ্য ক্ষেত্রে শিশু আদালতের নির্দেশে আইনের সংস্পর্শে আসা শিশুদের জবানবন্দি দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করতে পারবেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে