
অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দুই ছাত্র উপদেষ্টাকে শুভকামনা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তবে সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে ‘হিউমার’ করতে না পারার আক্ষেপও প্রকাশ করেছেন তিনি।
আজ বুধবার এক ফেসবুক পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান। ওই পোস্টে আসিফ ও মাহফুজের সঙ্গে অন্তরঙ্গ ও হাস্যোজ্জ্বল ছবিও যুক্ত করেন তিনি।
পোস্টে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘পদে থাকার সবচেয়ে বড় বিপদ হইতেছে হিউমার করতে পারি না। তো সেই জন্য একটা নিরামিষ ক্যাপশন দিয়াই ছাড়তে হইলো পোস্টটা। ভবিষ্যতের জন্য শুভকামনা, ব্রাদারস!’
ফারুকী ফুটনোট দিয়ে আরও লেখেন, ‘অরিজিনাল ক্যাপশন কি দিতে চাইছিলাম সেটা অবশ্য ওদের দুইজনকে পারসোনালি বলছি।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে