
ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ার জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছিল, দাবি করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যাংকটির বর্তমান সংকটের সমাধান করতে হলে অতীতে যাদের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছিল, তাদের কাছেই মালিকানা ফিরিয়ে দিতে হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৬৮ অনুযায়ী ইসলামী ব্যাংক নিয়ে আনা এক নোটিশের ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নোটিশটি এনেছেন বিরোধী দলীয় নেতা।
নোটিশে ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে প্রত্যর্পণ এবং ব্যাংকের ব্যবস্থাপনায় অনভিপ্রেত হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। শফিকুর রহমান বলেন, ‘জোর-জবরদস্তি করে যাদের কাছ থেকে এই শেয়ারগুলো ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছিল, অনতিবিলম্বে সসম্মানে সেই মূল্যেই তাদের কাছে আবার শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া হোক। অতীতে বিশেষ একটি গোষ্ঠী চাপ সৃষ্টি করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল।’
জামায়াত আমির বলেন, ‘শেয়ার কী, সেই শেয়ারগুলো কীভাবে হস্তান্তর হয়েছে, সারা দুনিয়া জানে। বিভিন্ন শেয়ারহোল্ডারকে প্রচণ্ড চাপ সৃষ্টি করে তাদের শেয়ার হস্তান্তরে বাধ্য করা হয়েছিল।’
শফিকুর রহমান বলেন, ইসলামী ব্যাংক শুধু একটি ব্যাংক নয়, দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তার মতে, ১৯৮৩ সালে যাত্রা শুরু করা ব্যাংকটি সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে দেশের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। তিনি বলেন, ‘এই ব্যাংক এককভাবে বৈদেশিক রেমিট্যান্সের ৩২ শতাংশ পর্যন্ত দেশে এনেছে। ডিপোজিট, তারল্য ও বিনিয়োগে এটি ছিল অনন্য।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটা সকলের ব্যাংক। শুধু জামায়াতের মানুষের ব্যাংক নয়, বিএনপির বহু মানুষ আছেন, অন্য দলের মানুষ আছেন, অন্য ধর্মের মানুষ আছেন।’
বিরোধীদলীয় নেতা বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে এস আলম গ্রুপকে ব্যবহার করে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল। তিনি বলেন, ব্যাংকটাকে ধ্বংস করেছেন শেখ হাসিনা। এস আলমকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ব্যাংকটি দখলের পর বিপুল পরিমাণ অর্থ বের করে নেওয়া হয় এবং ব্যাংকের আর্থিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে।
নোটিশেও বলা হয়, ২০১৬ সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল ৪৪৭ কোটি টাকার বেশি এবং খেলাপি বিনিয়োগের হার ছিল ৪ শতাংশ। পরে নিয়ন্ত্রণ পরিবর্তনের পর ২০২৪ সালে খেলাপি বিনিয়োগ মোট বিনিয়োগের প্রায় ৫১ শতাংশে পৌঁছায় এবং শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেওয়া সম্ভব হয়নি।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে