
রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেন ভ্রমণের অভিজ্ঞতা থেকে দেশেও তাদের মতো রেলব্যবস্থা গড়ে তুলতে চান রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী। এ সময় তিনি পুরাতন রেলওয়ে স্টেশনে প্রস্তাবিত কল্যাণ ট্রাস্টের জায়গা ঘুরে দেখেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
সরকারি জায়গা বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনে গেছি। রেলব্যবস্থা আগের মতো আর নেই। শুধু ট্রেন চলবে, আর মালপত্র বহন করবে। উন্নত দেশে ঘুরে মনে হয়েছে, টোটাল একটি অ্যাকটিভিটিস। শপিং কমপ্লেক্স থেকে শুরু করে বিনোদনের ব্যবস্থা নিয়ে রেল গড়ে উঠছে। কাজেই একমুখী কার্যক্রম এখন আর নেই। উন্নত দেশে এভাবেই আছে।’
মন্ত্রী বলেন, ‘রেলওয়ের অনেক জায়গা আমরা ব্যবহার করতে পারছি না। এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে চাই। এতে একদিকে রেলওয়ের আয় বর্ধিত হবে, অন্যদিকে রেলওয়েতেও নতুনত্ব তৈরি হবে। আমরা যে উন্নত দেশের স্বপ্ন দেখছি, তার সঙ্গে যাতে সামঞ্জস্য হয়।’
রেলপথ মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে সিআরবিতে হাসপাতাল নির্মাণ হচ্ছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি গ্রহণ করা হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তক্রমে যেহেতু হয়েছে, তাই রেল মন্ত্রণালয়ের ভিন্নমত থাকলেও সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা অথরিটি না।’
নূরুল ইসলাম সুজন বলেন, ‘পিপিপির বিষয়ে একজন সচিবের নেতৃত্বে একটি অথরিটি আছে। সেখান থেকে অনুমোদন হয়ে সিআরবিতে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। তারপরও এটি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইনের কাজ শেষ হলে, চট্টগ্রামের জন্য আরও ট্রেন দেওয়া হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ট্রেন দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই এখনই ট্রেন দেওয়া যাচ্ছে না।’
কালুরঘাট সেতুর উচ্চতার বিষয়টি ঠিক রেখে কাজ চলছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এই সেতুর কাজ হবে। সেতুটি ডাবল লাইন হবে। গাড়িও চলবে, ট্রেনও চলবে বলে উল্লেখ করেন মন্ত্রী নূরুল ইসলাম।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলসচিব মো. হুমায়ুন কবির, ডিজি ধীরেন্দ্রনাথ মজুমদার, পূর্বাঞ্চল রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন, প্রধান প্রকৌশলী মো. সুবক্তগীন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে