
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় অভিনব কৌশলে ৭৬টি সেগুন ও গামারি গাছ পাচারের চেষ্টার সময় তা উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়িছড়া থেকে এসব গাছ জব্দ করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মোহাম্মদ আবু সাঈদ নামের এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় রেলস্টেশন থেকে তাঁকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রোমান শুভ ৯ ঘণ্টা প্রক্টর অফিসে অবরুদ্ধ থাকার পর প্রশাসনের সহযোগিতায় মুক্ত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি গাড়িতে করে তাঁকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত নির্বিচার হত্যায় সমর্থন দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের আওয়ামীপন্থী সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেছেন চাকসুর নেতারা।