
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।
আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
উপদেষ্টাদের সম্পদ জমা দেওয়ার বিষয়ে করা প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘আমি আবারও বলছি, আপনারা পাবেন। আমি যতুটুকু জানি, একজন বা দুজন ছাড়া সবাই সম্পদের স্টেটমেন্ট (বিবরণী) দিয়েছেন। এক-দুই দিনের মধ্যে এটি প্রকাশ করা হবে।’
এর আগে, সংবাদ সম্মেলনের শুরুতে প্রেস সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আজকে সম্ভবত আমাদের শেষ সংবাদ সম্মেলন। যত দ্রুত আপনাদেরকে (সাংবাদিক) কাছে দ্রুত সংবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সবার ছিল। আমাদের চেষ্টাটা ছিল আপনাদের সাহায্য করা যায়, কাজ সহজ করা যায়। আমরা সেই চেষ্টা করেছি।’
প্রেস সচিব বলেন, ‘প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থান বিবৃতির মাধ্যমে জানিয়েছি। সবাই একই সময়ে আমাদের সংবাদগুলো পেয়েছেন। সংবাদ সম্মেলনে সব প্রশ্নই আমরা নিয়েছি। মাঝে মাঝে মধ্যে দুই/একটা সময় ব্যর্থ হয়েছি তথ্য না থাকায়, সময় স্বল্পতার কারণে।’
প্রেস সচিব আরও বলেন, ‘আমিও ক্ষমাপ্রার্থী, যদি আমার আচরণে কেউ আপনারা দুঃখ পেয়ে থাকেন তাহলে দুঃখপ্রকাশ করছি। আশা করব, আগামী প্রেস উইং আপনারা (সাংবাদিক) আমাদের কাছ থেকে যা পেয়েছেন, তার এক ইঞ্চিও কম নেবেন না। এ ধারাটা যেন বজায় থাকে। প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, তা জানার অধিকার সবার। সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সংবাদ সবার কাছে নিয়ে যাওয়া।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে