
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী আগামী এক-দুই দিনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দুই-একজন ছাড়া সব উপদেষ্টাই তাঁদের সম্পদের হিসাব জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আজকের সংবাদ সম্মেলনই সম্ভবত শেষ ব্রিফিং বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।

জাতীয় নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে, এরপরে যাবে না বলে মনে করেন।

আসন্ন রমজানে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।