
সরকারি পর্যায়ে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে অবৈধ ফার্মেসি, ক্যানটিন ও ক্যাফেটেরিয়া বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।
দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালকদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর ও জেনারেল হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে অবস্থিত, অবৈধ, অনুমোদনহীন, ইজারার মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যানটিন, ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। একই সঙ্গে বকেয়া পাওনা আদায়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হলো।
এ ছাড়া সরকারি হাসপাতালের অভ্যন্তরে নতুনভাবে কোনো ফার্মেসি, ক্যানটিন ও ক্যাফেটেরিয়া স্থাপনে অনুমতি দেওয়া যাবে না। যাদের চুক্তির মেয়াদ রয়েছে, মেয়াদান্তে চুক্তি আর নবায়ন না করতে নির্দেশ দেওয়া হলো।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী কুমিল্লা সফরে যান। কুমিল্লার পাঁচটি স্বাস্থ্য কমপ্লেক্সে অবৈধ ওষুধের দোকান রয়েছে। মন্ত্রী থাকাকালীন এসব দোকান বন্ধ থাকলেও মন্ত্রী চলে যাওয়ার পরে সেগুলো স্বাভাবিক কার্যক্রম শুরু করে। বিষয়টি মন্ত্রীর নজরে আনলে তিনি হাসপাতাল থেকে এসব অপসারণের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘দেশের বেশির ভাগ হাসপাতালের অভ্যন্তরে ফার্মেসি ও ক্যানটিনের নামে জায়গা দখল করে আছে, কিন্তু টাকা পরিশোধ করছে না। অনেকে দীর্ঘদিন ধরে কোনো চুক্তি ও ইজারা ছাড়াই স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় সরকারি স্থাপনা দখল করে ব্যবসা করছেন। তাই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, এগুলো অপসারণের পর হাসপাতালগুলোয় ন্যায্যমূল্যের মডেল ফার্মেসি স্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে