
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছাড়বেন। এরপর এই বাড়িতে উঠবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সরকারের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে যমুনায় থাকছেন মুহাম্মদ ইউনূস। এই মাসের শেষ দিকে ড. ইউনূস গুলশানে তাঁর নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে আজ রোববার ইউনূস সেন্টার জানিয়েছে।
সূত্র জানায়, মুহাম্মদ ইউনূস যমুনা ছাড়ার পর রাষ্ট্রীয় এই অতিথি ভবনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন হিসেবে প্রস্তুত করা হবে। এই সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত গুলশানের বাড়িতে থাকবেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবন নির্মাণ হলে সেখানে উঠবেন তিনি।
এদিকে, ১৮ মাস পর আজ নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে বলা হয়েছে, রোববার সকালে রাজধানীর মিরপুরে টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাঁকে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১৮ মাস পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী নতুন সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে