বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে দেশে আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দলটির মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সমাবেশে এসব দাবি জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে একটি বিক্ষোভ মিছিল পল্টন মোড়, বিজয়নগর পানির ট্যাংক এবং নাইটেঙ্গেল মোড় হয়ে আবারও বায়তুল মোকাররমের সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘যে দাবিকে সামনে রেখে মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সেই দাবি বাস্তবায়ন হোক। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক। এই দেশ ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ করুক। যারা অন্যায় এবং জুলুম করেছে, তাদের বিচার হোক। যারা নির্দোষ তাদেরকে মুক্তি দেওয়া হোক।’
সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজকে জয়কে দেখলাম, এ দেশের সংবিধান রক্ষা করার জন্য সে ভারতকে আহ্বান করেছে। যে ভারত আপনাদেরকে রক্ষা করতে পারেনি, সেই ভারত আমাদের দেশের সংবিধান কীভাবে সংশোধন করবে? আমাদের দেশের সংবিধান সংশোধন করার জন্য আমরা অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাই না। এ দেশের সমস্যার সমাধান এ দেশের জনগণই করবে। যদি কেউ বিদেশিদের আহ্বান করে, তাহলে আমরা মনে করবো তারা দেশদ্রোহী।’
দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ দেশের স্বাধীনতা ও অর্জনকে আমরা নষ্ট করে দিতে পারি না।’
দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘পতিত স্বৈরাচার সংখ্যালঘুদের ওপর হামলার নাটক প্রচার করছে। সজিব ওয়াজেদ জয়ের সাম্প্রতিক সময়ে বক্তব্য প্রমাণ করে তারা বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে মেনে নিতে পারেনি।
সভাপতির বক্তব্যে দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘স্বৈরাচারী সরকারের যারা গণ হত্যায় নির্দেশ দিয়ে খুনের তৎপরতায় লিপ্ত ছিলো তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। খুনিরা গণতান্ত্রিক অধিকার নিয়ে রাস্তায় নামতে পারে না।’ গণহত্যায় নিহতদের রাষ্ট্রীয়ভাবে সহায়তা প্রদানের দাবি জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে. এম. আতিকুর রহমান, মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শহীদুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক আন্দোলনের সভাপতি আমিনুল ইসলাম, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক আহমাদ আব্দুল কাইয়ূম প্রমুখ।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে