ঢাকা: 'আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না-বাঁধ চাই' লেখা প্লাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম শাহজাদা।
আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
এস এম শাহজাদা বলেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত আমার নির্বাচনী এলাকার মানুষের কাছে আমি গিয়েছিলাম। তখন তারা এই প্লাকার্ড ঝুলিয়ে তাদের দাবির কথা বলেছেন।
এর আগে বক্তব্যে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন এই সংসদ সদস্য।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
১০ মিনিট আগে
নিয়োগপ্রাপ্তরা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সুজাউল্লাহ।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।
১৫ মিনিট আগে
পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
৩৩ মিনিট আগে