
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিল রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তাঁরা।

এর আগে গতকাল রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ওই দিন দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দুটি ছবি এবং হোয়াইট হাউসের একটি রেপ্লিকা তুলে দেন।

দেশের বিমান পরিবহন খাতে ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সরকার। গতকাল রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
১৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটির সুপারিশকে আংশিকভাবে ইতিবাচক বললেও, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার ও গুম প্রতিরোধসংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশে সরকারের অবস্থানকে ‘নেতিবাচক বার্তা’ হিসেবে দেখছে...
৩২ মিনিট আগে
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে নিহতের পরিবারের পাশে সরকার রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকা তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
১ ঘণ্টা আগে
গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল বিজয়ের ২০ বছর পূর্তিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গ্রামীণ ব্যাংকের আয়োজনে গতকাল রোববার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত...
৪ ঘণ্টা আগে